Sylhet Today 24 PRINT

কুমারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০১৫

সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালা কেটে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্নালংকার, নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও ২টি নোকিয়া মোবাইল সেট নিয়ে যায়। বুধবার রাতে উপজেলার কুমারগাঁও এলাকার ব্যবসায়ী আব্দুল করিমের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার মহানগরীর জালালাবাদ থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আব্দুল করিম।

জানা যায়, কুমারগাঁও এলাকার আব্দুল বারিকের ছেলে নগরীর রিকাবীবাজারের ব্যবসায়ী আব্দুল করিম প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ১১টায় ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন ঘরের জানালা খোলা। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, আলমারি খোলা। আলমারিতে রাখা ৮ ভরি স্বর্নালংকার, নগদ ১ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা এবং ২টি নকিয়া মোবাইল ফোন সেট নেই।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.