জগন্নাথপুর প্রতিনিধি | ২৩ নভেম্বর, ২০১৬
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত সচী চন্দ দাসের পুত্র কেষ্ট দাস (৪৩), একই গ্রামের সুধীর দেবনাথের পুত্র প্রদীব দেবনাথ (২৪) ও যাত্রাপাশা গ্রামের জিতেন্দ্র কুমার দাসের পুত্র পিকু দাস (২৩)। তাদরেকে বুধবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) তপন দেবের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে পৌর এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কেষ্ট দাসকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই রাতে উপপুলিশ পরিদর্শক (এস.আই) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে টহলরত একদল পুলিশ পৌর শহরের স্থানীয় শহীন মিনার এলাকা থেকে মদ্যপান করার অভিযোগে জগন্নাথপুর থানার প্রদীব দেবনাথ ও পিকু দাসকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরছালিন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।