Sylhet Today 24 PRINT

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০১৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইসকানকে (২৪) ছুরিকাঘাতের ঘটনায় শাহ আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতের ঘটনার পরপরই বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার ইউনিভার্সিটি সংলগ্ন শামিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মুখে ছুরিকাঘাতের শিকার হন আব্দুল কাদির ইসকান। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী শাহ আলী, জুনায়েদ, আব্বাস, এনামুলসহ বেশ কয়েকজন সংঘবন্ধ হয়ে বিবিএর সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির ইসকানের উপর হামলা চালায়। হামলায় ছুরিকাহত হন ইসকান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। আহত ইসকানের গলায়, কানে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাজনৈতিক কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.