Sylhet Today 24 PRINT

ছাতকে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

ছাতক প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৬

ছাতকে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল ও জোর পূর্বক স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ বাজারের পৈত্রিক ভূমি জবর দখল করে ও দালান কোঠা নির্মাণের চেষ্টা করায় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা রজব উদ্দিনের বিরুদ্ধে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোয়াসপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র ব্যবসায়ী আব্দুস সহিদ মুহিত।

অভিযোগ থেকে জানা যায়, ব্যবসায়ী আব্দুস সহিদ মুহিতের পিতার নামে ক্রয়কৃত সিংগুয়া মৌজার ৩৫ দাগের দোকানভিটা পৃথক দলিল সৃজন করে জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেছেন রজব উদ্দিন। পৈত্রিক ভূমি দখলমুক্ত করতে আইনি ব্যবস্থা ছাড়াও বাঁধা-আপত্তি দিয়ে আসছেন মুহিত। কিন্ত ভূমি জবর দখলে রেখে রজব উদ্দিন প্রায়ই প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন ভূমি মালিক মুহিতকে।

সম্প্রতি বিরোধকৃত ভূমিতে নতুন করে স্থাপনা তৈরি করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়েন রজব উদ্দিন।

মুহিতের দেয়া অভিযোগের ভিত্তিতে বুধবার বিরোধকৃত ভূমি পরিদর্শন করে ছাতক থানার এসআই সোহেল আহমদ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেন। একই সাথে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নির্দেশ অনুযায়ী বিরোধকৃত ভূমি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থায় রাখার পরামর্শও দেন এসআই সোহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.