মৌলভীবাজার প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধ বহি ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক এর সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপত্তরের কর্মকর্তা আশিকুজ্জামান এর পরিচালনায় গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, আওয়ামীলীগ নেতা মো: আবু ইউসুফ আলী, সাবেক পৌর চেয়ারম্যান এম.এ রহিম, আবু শহীদ আব্দুল্লাসহ আরো অনেকে।
এসময় মন্ত্রী মহসীন আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের উপরে একটি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে সমাজকল্যানের যেসব কর্মকান্ড আছে সেইগুলো মানুষের দাড়গোড়ায় পৌছে দেওয়া। আগামীতে বাজেট আছে। আমরা প্রতিটি দুঃস্থ পরিবারকে মাসিক ভাতা দিতে পারি তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং ডিজিটাল বাংলাদেশ ভিষন ২০২ কে বাস্তবায়ন করতে আমরা এগিয়ে যাই।
মনে রাখবেন হরতাল এবং অবরোধ দিয়ে দেশকে আটকে রাখা এখন সম্ভব নয়। যারা বিএনপি করেন যারা জামাত করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি। কোন অবৈধ কার্যক্রমে আপনাদেরকে পাওয়া যাবে আপনারা আপনাদের জীবন দিতে হবে। রেহাই পাবেন না। এখন আর জেলে দেওয়ার সময় নাই একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে। যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি। আপনাদের মায়া কান্না করার জন্য নয়। দেশের মানুষের জন্য দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে মন্ত্রী ২০০জন (দুই কিস্তি করে ৬ লক্ষ টাকা) প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধ বহি ও ১০৮জন (দুই কিস্তি করে ২লক্ষ ৫৩ হাজার ৮শত টাকা) প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরন করেন।