Sylhet Today 24 PRINT

বড়লেখায় ২৮৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ

বড়লেখা প্রতিনিধি :  |  ২৪ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর, রাজপুর ও সদর ইউনিয়নের গ্রামতলা (মুল্লাপাড়া) গ্রামের ২৮৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রনজিৎ কুমার দাস, ডিজিএম নীল মাধব বণিক, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.