বিশ্বনাথ প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৬
যুক্তরাজ্য আ’লীগ নেতা ও বিশ্বনাথ আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের সাথে মতনিমিয় সভা করেছেন বিশ্বনাথের প্রবীন আ’লীগ নেতারা।
শুক্রবার (২৫নভেম্বর) সন্ধ্যায় বৈরাগী বাজারের একলিমিয়া উচ্চ-বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করেন প্রবীন আ’লীগ নেতা সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাষ্টার ফখর উদ্দিন, শফিকুর রহমান রিয়াজ ও ডা: প্রিন্স চৌধুরী। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ’লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান।
প্রবীন আ’লীগ নেতা সাংবাদিক ও কলামিষ্ট সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও আ’লীগ নেতা শফিকুর রহমান রিয়াজের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে আ’লীগের যেসকল নেতারা নির্যাতিত হয়েছেন, সেই ত্যাগী নেতাদের আজ আ’লীগে স্থান নেই। কারণ বিশ্বনাথ আ’লীগ এখন হাইব্রীড নেতাদের দখলে। যারা বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি ভেঙ্গেছে, পৌষ্টার লিফলেট ছোঁড়ে ফেলেছে, এমনকি প্রকাশ্যে গালমন্দ করেছে তারই এখন বিশ্বনাথ আ’লীগের নেতৃত্ব দিচ্ছে। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে। শক্তহাতে হাইব্রিড আ’লীগ নেতাদের মোকাবেলা করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, প্রাক্তন যুগ্ম-সম্পাদক শেখ শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ আ’লীগ নেতা নেছার আহমদ, প্রবীন আ’লীগ নেতা লিলু মিয়া।
এরআগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা মাষ্টার ফখর উদ্দিন ও ছাত্রলীগ নেতা শাহ মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা নোয়াব আলী, মুক্তিযোদ্ধা শানুর আলী, ডা: মাহব আলম প্রিন্স চৌধুরী, সুবিনয় মালাকার, আব্দুল কাহার, ছাইদুর রহমান, ইউনুছ আলী, মাসুক মিয়া, আতাউর রহমান, মদরিছ আলী, মকদ্দুছ আলী, ডা: হুসাইন আহমদ, তেরাব আলী, সেচ্চাসেবকলীগ নেতা আতিরকুর রহমান আতিক, যুবলীগ নেতা আব্দুল কাহার, শাহ আলম খোকন, রোহেল খান, ছাত্রলীগ নেতা পাপ্পু দাশ ও এনামুল হক হৃদয়।