Sylhet Today 24 PRINT

দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে রাত সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার শাকির আহমেদ জানান, আশুগঞ্জ রেল স্টেশনের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হওয়া পাঁচটি বগি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.