Sylhet Today 24 PRINT

দর্শক-শ্রোতাহীন আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ নভেম্বর, ২০১৬

আলোচনা সভা চলছে। মঞ্চে বসে আছেন অতিথিরা। একজন একজন করে তাঁরা ডায়াসে এসে বক্তব্য রাখছেন। কিন্তু তাদের বক্তব্য শোনার জন্য কোনো শ্রোতা নেই।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় এ দৃশ্য।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা শাখা আয়োজন করে দোয়া ও আলোচনা সভার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ চেয়ারম্যান 'বঙ্গদ্বীপ' এম এ ভাসানী। দর্শক-শ্রোতা ছাড়াই চলে এই আলোচনা সভা।

আলোচনা সভাস্থল শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, মঞ্চের মধ্যে নয়টি চেয়ার রাখা রয়েছে। মঞ্চে আছেন সাত অতিথি। আর মঞ্চের সামনে রাখা চেয়ার রাখা থাকলেও সেগুলো একেবারেই ফাঁকা। অনুষ্ঠানের শেষ পর্যন্তই ফাঁকা ছিলো চেয়ারগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.