শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০১৬
শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ডরমেটরি ভবনে 'ট্রেনিং অন কনজারভেশন এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস' এর ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি রবিবার (২৭ নভেম্বর) বিকেলে শেষ হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আবদুল্লাহ আল মাহমুদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হক, শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মো. তবিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, বিজিবি সদস্য, পুলিশ সদস্য, সাংবাদিক, বনের সাথে সম্পৃক্ত যৌথ টহল বাহিনীর সদস্যবৃন্দসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।