Sylhet Today 24 PRINT

শিশু শ্রম ও নির্যাতন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৬

গোয়াইনঘাটের রাধানগরে শিশু শ্রম ও নির্যাতন বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইসলামপুর পল্লী সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান।

ব্র্যাক রাধানগর শাখার এফ ও (সিইপি) মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ঊপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের (এ ডিপি) কদবানু ও এ্যানি, স্কুল শিক্ষক জুবায়ের রহমান, স্থানীয় মুরুব্বী আব্দুল মজিদ, ব্র্যাকের নাট্যকর্মী শামীম, আল আমিন, জোসনা প্রমুখ।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় পল্লী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.