Sylhet Today 24 PRINT

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন সিলেটের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৬

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। রোববার তিনি জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান।

পদোন্নতির পর রোববারই তিনি জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগ দিয়েছেন জানিয়ে জয়নাল আবেদীন বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগ দিলেও এখনো আমি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.