Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

গ্যাস পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৮ নভেম্বর) একথা জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল, লামাবাজার, রিকাবিবাজার, মিরেরময়দান ও চৌহাট্টা।

সোমবার সংশ্লিষ্ট এলাকাগুলোয় মাইকিং এর মাধ্যমে বাসিন্দাদের এ তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.