Sylhet Today 24 PRINT

সিলেটে মেজবাহর হত্যাকারীর গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৬

সিলেটে কলেজছাত্র মেজবাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ও খুনির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন নিহত মিসবাহর সহপাঠীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার জিন্দাবাজারে মেজবাহ উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন কবির নামের একজন। ঘটনার পর থেকে এখনো কবিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং ঘাতক কবিরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মেজবাহর নানা গৌছ আলী ও হারুনুর রশীদ, মামা এনামুল হক, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মেজবাহর সহপাঠী রমজান, লায়েক, রুমেল, জাবেদ, দুলাল, মাহবুব, রিপন, সায়মন, লিটন, বদরুল, শফি, ইমরান, মাজেদ, মোতাসির, রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.