Sylhet Today 24 PRINT

বড়লেখায় চান্দগ্রাম বাজার ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় উন্নয়নকৃত চান্দগ্রাম বাজার কাজের উদ্বোধন ও চান্দগ্রাম-টুকা-তালুকদারপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার (২৮ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

সকালে চান্দগ্রাম বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ঈরেশ চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ইউপি সদস্য কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মিছবাহ্ উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল করিম, ছাত্রলীগ সভাপতি কয়েছ আহমদ, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চান্দগ্রাম বাজারে ৫টি সেড, ১টি মহিলা মার্কেট ও ব্যবসায়ী সমিতির কার্যালয় এবং চান্দগ্রাম-টুকা-তালুকদারপাড়া পর্যন্ত ১০০০ মিটার রাস্তা উন্নয়ন কাজে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.