Sylhet Today 24 PRINT

ভাদেশ্বরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৬

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে শিশু ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মামলাটি দায়ের করেন ধর্ষিত শিশুটির পিতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ গ্রামের নোয়াপাড়ার মুড়াটিলা কবরস্থানে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টায় ওই শিশুটিকে একই গ্রামের মৃত মাশুক আলীর ছেলে পাপ্পু মিয়া (২০) ধর্ষণ করে।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শনিবার (২৬ নভেম্বর) গোলাপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশ দেন। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার বিকেলে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজের ওসিসি থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরে শিশুটির পিতা ধর্ষক পাপ্পু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমরা দ্রুত ধর্ষককে গ্রেফতার করতে চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.