Sylhet Today 24 PRINT

এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি সিলেটের শামীম আহমদ রাসেল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের পরিচালক, সিলেট চেম্বারের পরিচালক, গোলাপগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ক্রীড়া সংগঠক শামীম আহমদ রাসেল।

এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মতলব আহমদ ২৬ নভেম্বর এক চিঠিতে ২৭ নভেম্বর থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের জন্য অফিস নির্দেশনা প্রদান করেন।

শামীম আহমদ রাসেল এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করায় এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট হোটেল গেস্ট অনার্স এসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক ও হোটেল নির্ভানা ইন এর স্বত্বাধিকারী তাহমিন আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক শামীম আহমদ রাসেল এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.