বড়লেখা প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০১৬
বড়লেখায় নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বড়লেখায় এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
দুপুর ১২টায় মন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার উপজেলার সুজানগর ইউপির বরথল এলাকায় হ্যালিপ্যাডে এসে অবতরণ করে।
এসময় হুইপ মো. শাহাব উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্দেশ্যে জুড়ীর দিকে রওনা করেন।
বিকাল তিনটায় উপজেলা যুবলীগের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেবেন। ২০১৩ সালের ৯ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারি সফরে এসে থানা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।