Sylhet Today 24 PRINT

জুড়ী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের জুড়ি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ উপলক্ষে জুড়ির একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশের আয়োজন করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.