নিজস্ব প্রতিবেদক | ২৯ নভেম্বর, ২০১৬
সিলেট জেলার মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. ইমাম উদ্দিন (৪৩)। তিনি মোগলাবাজার থানার তুরুপখলা, হাড়িয়ারচর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।