Sylhet Today 24 PRINT

সিলেটে আজ শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

সিলেটে আজ বুধবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ৩য় আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে আজ রাত ৮টায় মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদ্য সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি পদে বদলি হওয়া কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মেলার আয়োজক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স লিমিটেডের নেতৃবৃন্দরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.