Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ম্যালেরিয়া বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গ্রাম-ডাক্তারদের নিয়ে ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে এক সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এবং শ্রীমঙ্গল ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. জয়নাল আবেদীন টিটো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার দিলিপ কুমার সাহা।

শ্রীমঙ্গল ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার মো. হযরত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা ব্র্যাকের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

এই সভায় গ্রাম-ডাক্তার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.