Sylhet Today 24 PRINT

মাধবপুরে মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের

মাধবপুর প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের ঐতিহ্যবাহী বড় বাড়ির নাট মন্দিরে আগুন লাগানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে মন্দিরের সেবায়েত অমরেন্দ্র রায় (বুধু মাষ্টার) বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

বুধবার বিকেল পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ সার্বিক নিরাপত্তার আশ্বাস দিলেও স্থানীয় সংখ্যালঘুদের মনে ভীতি দূর হচ্ছে না।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম বলেন, যারা মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত রোববার গভীর রাতে উপজেলার বুল্লা বাজারের নিকট ঐতিহ্যবাহী বড় বাড়ির নাট মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.