মাধবপুর প্রতিনিধি | ৩০ নভেম্বর, ২০১৬
মাধবপুর থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের শরিফ মিয়ার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আমেনা খাতুনকে একই গ্রামের মোজাহিদ মিয়া ও সোহরাব মিয়া বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা শরিফ মিয়া বাদী হয়ে মাধবপুর থাানায় মোজাহিদ মিয়া ও সোহরাব মিয়া নামে দুজনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের ৬ দিনের মাথায় এক পুলিশি অভিযানে তাকে উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার বাগবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মিয়ার বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। বুধবার সকালে অপহৃতাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে অপরাধীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।