Sylhet Today 24 PRINT

শুরু হলো সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার রাত ৮টায় নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তৃতীয় বারের মতো এই মেলার আয়োজক হিসেবে রয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স লিমিটেড।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রথম সহ-সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।

নাট্যকর্মী রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মুশাহিদ আলী, সিলেট চম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন।

এছাড়া মেট্রোপলিটন চেম্বারের পরিচালকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই মেলায় সাধারণ স্টল সংখ্যা ১৫০ টি, ৩০টি দেশি-বিদেশি পণ্যের প্যাভিলিয়ান, শিশুদের বিনোদনের জন্য থাকছে শিশু পার্ক। তাছাড়া প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র থাকছে। মেলার শেষে এই ড্র অনুষ্ঠিত হবে। এতে দুটি কার, মোটরসাইকেলসহ ১০১টি পুরস্কার রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.