হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ এপ্রিল, ২০১৫
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, জ্বালাও পুড়াও, ঘেরাও-অবরোধ, হরতাল, আগুন, বোমা সন্ত্রাস চালিয়ে একটি রাজনৈতিক মহল ১৬ কোটি মানুষকে জিম্মি করতে চেয়েছিল। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে শুন্য হাতে ঘরে ফিরে গেছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সুস্থ ধারার রাজনীতির বিকল্প নেই। হরতাল অবরোধ বাদ দিয়ে রাজনীতিতে আসতে হবে।
তিনি শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলায় রূপালী ব্যাংকের ৫৪৩তম নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, জেলা প্রশাসক জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সিলেট অঞ্চলের মহা ব্যবস্থাপক মো. এনামুল হাকিম, আওয়ামী লীগ নেতা শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ্ মো. মুসলিম, ব্যবসায়ী জীবন কষ্ণ বনিক, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মিছির আলী উপস্থিত ছিলেন।