Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৬

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা গ্রামে ১০০ পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা বিক্রির সময় তাঁকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শেখ সুন্দর আলী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের শেখ আব্দুল মজিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শেখ সুন্দর আলীসহ একটি ইয়াবা বিক্রেতা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকার যুব সমাজসহ স্কুল কলেজের ছাত্ররা মাদকাসক্তে বিপথগামী হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা গ্রামের এক ছাত্রলীগ নেতার বাড়ির পাশে জাহাঙ্গীর নামের এক যুবকের টং দোকানের সামনে গিয়ে ইয়াবা বিক্রি করছিল শেখ সুন্দর আলী।

গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান একদল পুলিশ নিয়ে তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীরের দোকানের সামনে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলীকে আটক করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, স্থানীয় ইউনিয়নের এক কথিত ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় ওই এলাকায় বিশাল আকারে একটি ইয়াবা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা দিন দিন বেপরোয়া রূপ ধারণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.