Sylhet Today 24 PRINT

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবার ইঙ্গিত মিসবাহ সিরাজের!

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৬

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ কোর্টের কৌঁসুলি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে টানা তিনবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভার প্রদান করেছেন। এছাড়া ২ বার বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ব পালন করেছি। আগামী সংসদ নির্বাচনে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি। সকলের দোয়া কামনা করি।’

জেলা আইনজীবী সমিতির এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.