সুনামগঞ্জ সংবাদদাতা | ১৭ এপ্রিল, ২০১৫
সুনামগঞ্জের দিরাই এবং জামালগঞ্জে বজ্রপাতে ৪ কৃষক নিহত হয়েছেন। দিরাইয়ে ধানকাটার সময় বজ্রপাতে পৌরসদরের ভরারগাও গ্রামের আবদুল খালেকের ছেলে জমসেদ আলী(৪৫), ও নবীগঞ্জ উপজেলার দেব পাড়া গ্রামের কনা মিয়ার ছেলে মিলাদ হোসেন(১৭) মারা যান।
একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতরা হলেন , রজনীগঞ্জ শান্তিপুর গ্রামের হরমুজ আলীর ছেলে আবু তাহের (৩০) ও শাল্লা ফয়জুল্লাহ পুরের সুরুজ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) । তাদেরকে দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হযেছে । বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক ও এখনও জ্ঞান ফেরেনি ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে প্রচন্ডবেগে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং একাধিক বজ্রপাত হয় এসময় হাওরে ধানকাটাবস্থায় তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে আমাদের জামালগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। নিহতের নাম বাঁধন মিয়া (৩৩)। তিনি উপজেলার ফেনারবাক ইউনিয়নের গাজারিয়া উত্তরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।