Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে একটি কলোনি থেকে ফাহিম আহমদ (৮) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে পুলিশ শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাগ্রামে গ্রামের দেলওয়ার হোসেন মুক্তার কলোনির একটি কক্ষে ভীমের একটি কাঠের সাথে দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় শিশু ফাহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সেখানকার বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কলোনির বাসিন্দারা জানান, দিন মজুর পিতা নুরুল ইসলাম ও মাতা জেসমিন বেগমের সাথে ফাহিম একই কলোনিতে থাকে। তাদের মুল বাড়ি নেত্রকোনা জেলায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কলোনির বাসিন্দা, স্থানীয় লোকজন ও শিশুটির পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.