Sylhet Today 24 PRINT

দিরাইয়ে রাস্তাপাকাকরণ কাজের উদ্বোধন

দিরাই প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০১৬

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার রাধানগর নোয়াহাঠি গ্রামের রাস্তাপাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা প্রকৌশলী ইফতেখার আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজোদৌলা, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান জুয়েল, হিলিপ'র উপজেলা প্রকল্প সমন্বয়কারী খলিল উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী হাসিরুল ইসলাম, যুব সংসদের আহবায়ক জিয়াউর রহমান লিটন, দিরাই জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, হিলিপ'র এলসিএস অর্গানাইজার বিপ্লব চন্দ্র পাল, কার্য সহকারী মাহবুব আলম মোরশেদ, সাইফুল ইসলাম প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.