Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর বাজারে তোষকের গোদামে আগুন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে তোষকের গোদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন দোকান মালিক মৃদুল দেব।
 
শুক্রবার(২ নভেম্বর) দুপুরে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

প্রতক্ষদর্শীরা জানান- জগন্নাথপুর পশ্চিম বাজারের সুনামগঞ্জ রোডের পাশে অবস্থিত মির্জা কাজল মিয়ার মার্কেট। মার্কেটের ব্যাবসায়ী মৃদুল দেব দীর্ঘদিন ধরে তোষকের ব্যাবসা করে আসছেন। শুক্রবার(২ নভেম্বর) দুপুরে মার্কেটের ঐ ব্যাবসায়ী দোকানের ছাদে ওয়েন্ডিং কাজ করার সময় আগুন লেগে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠতে থাকলে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় ঘন্টা খানেক পর ফায়ার সার্ভিসের দলটি আগুন নিয়ন্ত্রনে আনেন।

ব্যাবসায়ী মৃদুল দেব অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির দাবি করেন। এব্যাপারে জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি বাজার ব্যাবসায়ীদের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তিনি তোষকের গোদাম ছাড়া আর কোনো দোকানের ক্ষয়-ক্ষতি হয়নি বলেও জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.