Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব শ্রীমঙ্গল গ্রামের আনিছ মিয়ার পুত্র তোফায়েল আহমেদ (৩৪) ও একই থানার আলিশাপুর গ্রামের মৃত আসকাদ মিয়ার পুত্র মোঃ আঃ কালাম (৪২)।

র‌্যাব জানায়, এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গলের আলিশাপুর গ্রাম থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত।

পরে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত ইয়াবাসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.