Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রবাসীর বাসায় ডাকাতি

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজার পৌর শহরের পশ্চিম ধরকাপন এলাকায় প্রবাসী মো. ফারুক মিয়ার বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ওই বাড়িতে হানা দিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৩ টার দিকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকলের হাত পা বেধে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.