কুলাউড়া প্রতিনিধি | ০৩ ডিসেম্বর, ২০১৬
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে মনি রবিদাস (২০) নামে এক চা শ্রমিকের স্ত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমচাল চা বাগানের চাম্পারতল এলাকায় এ ঘটনাটি ঘটে। সে বরমচাল চা বাগানের শ্রমিক রাজু রবি দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরমচাল চা বাগানের চা শ্রমিক রাজু রাবি দাস বাগানে কাজে ছিলেন। এ সময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী মনি রবিদাস সবার অজান্তে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এসআই মাসুদ করিম লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
কুলাউড়া থানার এসআই মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।