Sylhet Today 24 PRINT

সিলেট র‍্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকায় ওয়ালটন শো-রুমের ২য় তলা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় মেজর মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মাহবুবুল ইসলাম ফাহিম (২৩)। তিনি দক্ষিণ সুরমা থানার লাউয়াই গ্রামের আবদুল মুকিতের ছেলে।

ফাহিম বিএনপি-জামায়াত কর্তৃক আহুত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে জ্বালাও, পোড়াও, গাড়ী ভাংচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে ফাহিম জানান।

গ্রেপ্তারকৃত আসামী ফাহিমকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.