Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প সুনামগঞ্জ জেলার সদর থানার মীরেরচরে জনৈক নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে ২৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ও ১টি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (২৭)। তিনি সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর ইউনিয়নের মো. শফিক মিয়ার ছেলে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা। এই ঘটনায় সুনামগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.