Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আহাদ মিয়া। তিনি বেঙ্গাডোবা গ্রামের নুর আলীর ছেলে।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, রোববার নোয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.