Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

যানজট মুক্তকরণের লক্ষে সুনামগঞ্জ শহরের ফুটপাতে দোকান উচ্ছেদ করেছে জেলা ও ট্রাফিক পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও ডিএস রোড থেকে ঐতিহ্য জাদুঘরের সামনের সড়ক পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের পাশে থাকা ভাসমান সবজির দোকান, ফলের দোকান, পত্রিকার হকার, ঝুড়িতে করে বিক্রি করা বিভিন্ন অস্থায়ী দোকান দোকান উচ্ছেদ করা হয়।

পুলিশের পক্ষে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও ট্রাফিক পুলিশের পক্ষে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট মো. সালাহ উদ্দিন কাজল।

তাঁরা বলেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সোমবার (৫ ডিসেম্বর) অন্য এলাকায় ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে আবার অভিযান চালানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.