Sylhet Today 24 PRINT

ছাতকে ভারতীয় মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৬

ছাতকে ভারতীয় মদসহ বশর মিয়া (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ী থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত হুশিয়ার আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই তরিকুল ইসলামকোনা পাড়াগ্রামে অভিযান চালিয়ে বিক্রির জন্যে নিজ বসত ঘরে মজুদ রাখা ভারতীয় ৪০ বোতল অফিসার্স চয়েস ও ২০ বোতল ভডকা জাতের মদসহ তাকে গ্রেপ্তার করেন।

আটককৃত মদের মুল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.