সিলেটটুডে ডেস্ক | ১৮ এপ্রিল, ২০১৫
সিলেটে বজ্রপাতে সরাই মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সরাই মিয়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা আদর্শ গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় আদর্শ গ্রামের হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাঠে গরু চরাচ্ছিলেন সরাই মিয়া।এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।