Sylhet Today 24 PRINT

মাধবপুরে মন্দির ভাঙচুরের উস্কানিদাতা গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে মন্দির ভাঙচুরের ঘটনার উস্কানিদাতা অভিযোগে ফিরোজ মিয়া (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ ডিসেম্বর) রাতে পুলিশ উপজেলার সম্পদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফিরোজ মিয়া সম্পদপুর গ্রামের মৃত আজব আলীর ছেলে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের মন্দিরে হামলা ও ভাঙচুর করার ঘটনার উস্কানিদাতা ফিরোজ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.