Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদক আইনে নারীসহ গ্রেপ্তার ৩, জেল ও জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রাম থেকে মাদক আইনে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী ও জেলা পুলিশ লাইনের সহকারী উপ পুলিশ পরিদর্শক(এ.এস.আই) আব্দুল আলীর যৌথ নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ মাসুম বিল্লাহ এর কার্যালয়ে এনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুবাজপুর গ্রামের মৃত দয়াল রবি দাসের পুত্র ফুলন রবি দাস (৪০), পৌর শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত বোলভী রবি দাসের পুত্র মোহন লাল রবি দাস (৪২) ও কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী পানমতি রবি দাস (৩৫)।

এর মধ্যে ফুলন রবি দাস ও মোহন লাল রবি দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর পানমতি রবি দাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.