Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন নিপিড়নের প্রতিবাদে সিলেটে ছাত্র ইউনিয়নের সমাবেশ(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৫

বর্ষবরন উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বর্বরোচিত যৌন নিপীড়নের প্রতিবাদে সিলেটে ছাত্র জনতা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর দাশগুপ্তের সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য রাখেন গনজাগরন মঞ্চ সিলেটের মুখপাত্র  দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি সহিদুজ্জামান পাপলু, সহ-সভাপতি ইমরানা সুলতানা, উদিচি'র ইন্দ্রানী সেন শম্পা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এধরনের সহিংসতা পূর্ব পরিকল্পিত। বাংলার ঐতিহ্যের প্রতীক বর্ষবরনের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এই ষড়ডন্ত্র করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে স্লোগান দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.