Sylhet Today 24 PRINT

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বানিয়াচংয়ে কলেজ ছাত্র গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৬

ফেসবুক আইডি থেকে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' আনার অভিযোগে হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বানিয়াচং থানার একদল পুলিশ আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ছাত্র বানিয়াচং উপজেলার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আটকের পর ছাত্রটি জানায়, তার ফেসবুক আইডি ব্যবহার করে অন্য কেউ এ অপকর্ম করেছে। সে নিজেকে নির্দোষ বলেও দাবি করে।

এ বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, আটক ছাত্র নাসিরনগরের ঘটনায় তার ব্যক্তিগত আইডি ব্যবহার করে মন্তব্য পোস্ট করেছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.