Sylhet Today 24 PRINT

নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটে অগ্নিকাণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৬

সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় নতুন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় নতুন মার্কেটের ‘এ’ ব্লকে আগুন লাগে। এসময় এর আশপাশ এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
 
কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.