Sylhet Today 24 PRINT

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে শ্যালো মেশিন ও সরঞ্জাম বিনষ্ট

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৬

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২টি শ্যালো মেশিন ও সরঞ্জামে অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে জাফলংয়ের পিয়াইন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আহমেদ রাসেল ও গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন জানান, পাথর উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও কিছু দুষ্কৃতিকারী জাফলংয়ের পিয়াইন নদীতে গর্ত খনন করে পাথর উত্তোলনের চেষ্টা চালায়। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের গর্তে সেচ কাজে ব্যবহৃত ২টি শ্যালো মেশিন ও এর সরঞ্জামে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.