Sylhet Today 24 PRINT

জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

ডেস্ক রিপোর্ট |  ১৮ এপ্রিল, ২০১৫

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ২ টায় নগরীর আলীয়া মাদ্রাসা মাঠের সামনে থেকে মিছিলটি শুরু করে দরগাহ গেইটের সামনে এসে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ও সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন, জুয়েল আহমদ জুবেদ, বি.পি. দেব শুভ, আবু হানিফ, ডি এইচ খাঁন মিশু, মীর্জা জাহেদ, বদরুল ইসলাম, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি জি এম সেলিম চৌধুরী, সাকি হাজারী, আহবাব বাচ্চু, নির্জর রায়, বেলাল আহমদ, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, খোকন আহমদ, আব্দুল হক, আব্দুল আহাদ, রাজন আহমেদ, শহীদ, জাকির, সুজন, সাজন, রুবেল, আজমল, রাজা, সুলতান, পাপ্পু, দুলাল, মনা প্রমুখ। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্তৃক বাঙালীর প্রাণের উৎসবে ঢাকা টিএসসি প্রাঙ্গনে যৌন নির্যাতন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রীর উপর যৌন নির্যাতনে জাতী আজ হতবম্ভ ও ক্ষুব্দ। সরকারের মদদপুষ্ঠ ছাত্রলীগ নামক দুষ্টচক্রকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জাতীয়তাবাদী ছাত্রদল গণমানুষকে সাথে নিয়ে ছাত্রলীগকে প্রতিহত করবে। 

বক্তারা অবিলম্বে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর থেকে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত ছাত্রদল নেতৃবৃন্দের ম্ুিক্তর দাবি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.