Sylhet Today 24 PRINT

নানা আয়োজনে মাধবপুর হানাদার মুক্ত দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৬

নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। “৭১ এর  ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা মাধবপুর থেকে পাক বাহিনীকে পরাজিত করে মাধবপুর কে শত্রু মুক্ত করেন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা নিবার্হী কমকর্তা মোঃ মোকলেছুর রহমান সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেয়।

উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, লোকমান হোসেন, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.