Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত

বড়লেখা প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৬

‘অদম্য বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ পালিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, এজে লাভলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.